Saturday, April 4, 2026

খারাপ ফর্ম কাটাতে ঘোরোয়া ক্রিকেটে ফিরলেন রোহিত

Date:

Share post:

খারাপ ফর্ম কাটিয়ে উঠতে ফের ঘোরোয়া ক্রিকেটে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ থাকেন হিটম্যান। শেষ রান না পাওয়ায় শেষ থেকে সড়ে দাঁড়ান তিনি। সিরিজ হাতছাড়া হয় ভারতের। আর এরপরই টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশে হুঁশিয়ারি দেন গৌতম গম্ভীর। দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলতে বলেন দলের হেড কোচ। আর সেই মত এদিন মুম্বইয়ের রঞ্জি দলের অনুশীলনে যোগ দেন রোহিত। তবে রঞ্জিতে ভারত অধিনায়ক খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

এদিন সকাল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয় মুম্বই দলের রঞ্জির অনুশীলন । সেখানে যোগ দেন রোহিত। মুম্বই দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। রঞ্জিতে পরবর্তী ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে মুম্বই। ২৩ জানুয়ারি মুম্বইয়ের ম্যাচ। তারপরের ম্যাচ ৩০ জানুয়ারি মেঘালয়ের বিরুদ্ধে। অন্যদিকে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু। আর সূত্রের খবর, সেখানে ‘বিশ্রাম’ নিতে পারেন রোহিত।

রোহিতের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। অস্ট্রেলিয়া সফরে তিনি মাত্র ৩১ রান করেন । এর আগে বাংলাদেশের বিরুদ্ধে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলা দশ ইনিংসে তার গড় ছিল মাত্র ১৩.৩০।

সম্প্রতি বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হওয়ার পর কড়া বার্তা দেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, “আমি সব সময় চাই সবাই ঘরোয়া ক্রিকেটে খেলুক। ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্রেফ একটা ম্যাচ নয়। যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন, তাহলে টেস্ট ক্রিকেটে খেলার মতো ক্রিকেটার খুঁজে পাবেন না।“

আরও পড়ুন- কাম্বলির ভিডিও দেখে আবেগতাড়িত সিন্ধু, দিলেন বিশেষ বার্তা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...