Saturday, April 4, 2026

নিয়োগ হবে রাজ্যের দুই তথ্য কমিশনার, শুরু প্রক্রিয়া

Date:

Share post:

দুই তথ্য কমিশনার (CIC, SIC) পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। রাজ্য কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। যোগ্য প্রার্থীদের ১১ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করার নির্দেশ রয়েছে সেই বিজ্ঞপ্তিতে। প্রশাসন, সমাজসেবা, আইন, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি জ্ঞান ও কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্বরা রাজ্য তথ্য কমিশনার (SIC) পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

সাধারণত অবসরপ্রাপ্ত আইএএস (IAS) এবং আইপিএস (IPS) আধিকারিকরা তথ্য় কমিশনের মুখ্য ও অন্যান্য কমিশনার পদে নিযুক্ত হন। আবেদন জমা পড়ার পর বিশেষ নিয়োগ কমিটি বৈঠকে বসে তথ্য কমিশনারদের নাম চূড়ান্ত করবে। এই নিয়োগ কমিটির প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রী এবং বিরোধী দলনেতা কমিটির সদস্য। এই কমিটি আবেদনকারীদের মধ্যে থেকে প্রাথমিক বাছাই করে প্রথমে একটি তালিকা তৈরি করে। তারপর কমিটি বৈঠকে বসে চূড়ান্ত তালিকা তৈরি করে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠায়। রাজ্য পুলিসের তথ্য কমিশনার (SIC) পদে বর্তমানে রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশ। মুখ্য কমিশনার (CIC) পদে রয়েছেন প্রাক্তন ডিজি বীরেন্দ্র।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...