Thursday, June 25, 2026

ওয়ান ডে-তে ৪০০ পার ভারতের মেয়েদের, প্রথম পাঁচে জায়গা

Date:

Share post:

একের পর এক রেকর্ড ভাঙছে ও গড়ছে ভারতের মহিলা ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আগেই জিতেছিল ভারত।এই সিরিজের আগে পর্যন্ত মেয়েদের ওডিআই-তে ভারতের সর্বাধিক স্কোর ছিল ৩৫৮। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে জেমাইমা রডরিগজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে সেই রেকর্ড ভাঙে ভারত। গত ম্যাচে ৩৭০ রান তুলেছিল ভারতীয় দল। এ বার মেয়েদের ক্রিকেটে ওডিআই-তে সর্বাধিক স্কোরের নিরিখে প্রথম পাঁচে ঢুকে পড়ল ভারত।আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে-তে ৪০০ পার ভারতের।

এ দিনও টস ভাগ্য সঙ্গ দেয় স্মৃতি মান্ধানার। ব্যাটিং নিতে কোনও দ্বিধা করেননি। ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন স্মৃতি মান্ধানা। সঙ্গে এই সিরিজে ভারতের প্রাপ্তি ওপেনার প্রতিকা রাওয়ালও কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করেন। তিনে সুযোগ পেয়ে বিধ্বংসী হাফসেঞ্চুরির ইনিংস রিচা ঘোষের। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৪৩৫ রান করে ভারত।

মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক স্কোরের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ৪ উইকেটে ৪৯১ রান করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানেও তারাই। পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ৪৫৫ করেছিল নিউজিল্যান্ড। অবাক করা বিষয় যদিও নয়, তৃতীয় স্থানও নিউজিল্যান্ডেরই। সেটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৪০-৩। চতুর্থ স্থানে উঠে এল ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এ দিনের ৪৩৫ রান।

 

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...