Thursday, February 26, 2026

দোষ প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, স্যালাইন বিতর্কে কঠোর বার্তা অভিষেকের

Date:

Share post:

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্যালাইন বিতর্কে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফলতায় সেবাশ্রয়ের (Sevashroy) ক্যাম্প থেকে তিনি স্পষ্ট জানান, মানুষের জীবনের থেকে বড় কিছু হতে পারে না। তাই এই ঘটনায় কারোর গাফিলতি থাকলে সে ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

বুধবার ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে এসে এই স্বাস্থ্য শিবিরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন অভিষেক। জানান শুধু ডায়মন্ড হারবার নয় পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন এবং ১০ দিনে প্রায় আড়াই লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। আগামীতে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়াই লক্ষ্য বলে জানান তিনি। এদিন মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন বিতর্কের প্রসঙ্গ উঠলে অভিষেক (Abhishek Banerjee) স্পষ্ট জানান, প্রসূতি মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে। যদি কারোর গাফিলতির প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বলেন, দলমত নির্বিশেষে প্রশাসন এর আগেও ব্যবস্থা নিয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে রেয়াত করা হবে না। এই প্রসঙ্গে সিবিআই-এর তদন্তের উল্লেখ করে অভিষেকের কটাক্ষ, কেন্দ্রীয় সরকারের তদন্তের মানে হল জটায়ুর তদন্ত। আগে থেকে ঠিক করে নেয় কাকে ফাঁসাতে হবে। আর বাংলার সরকারের তদন্ত সঠিক পথে এগোয়। যদি এই ঘটনায় কারোর যোগসাজশ থাকে তাহলে তাঁকে শাস্তি দেওয়া হবে। এদিন দুলাল সরকারের মৃত্যুর ঘটনার তদন্তের উদাহরণ তুলে ধরে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যে তৃণমূল কর্মী দোষ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয় না বরং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যেটা ৩৪ বছরের বাম আমলে দেখা যায়নি কিংবা উত্তরপ্রদেশ বা গুজরাটের ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে হয় না। তিনি জানান রাজ্য প্রশাসনকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তদন্ত তদন্তের পথেই এগোবে। যদি কেউ দোষ করেন তা তিনি যে রাজনৈতিক দলেরই কর্মী বা নেতা হোন না কেন, মনে রাখতে হবে একজন অপরাধীর কোনও জাত- ধর্ম হয় না। তিনি দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তি পেতেই হবে। আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামিতেও এর কোনও ব্যতিক্রম হবে না।

 

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...