Wednesday, June 24, 2026

গল্ফগ্রিনে বন্ধ ঘর থেকে উদ্ধার মহিলার গলাকাটা দেহ, ঘটনাস্থলে পুলিশ

Date:

Share post:

কলকাতায় ফের মহিলা খুন। এবার ঘটনাস্থল গল্ফগ্রিন থানার রাজেন্দ্র প্রসাদ কলোনি। বন্ধ বাড়ি থেকে উদ্ধার মহিলার গলাকাটা দেহ। উদ্ধার হওয়া ওই মহিলার নাম নাফিসা খাতুন। প্রাথমিকভাবে অনুমান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বছর চল্লিশের নাফিসা রাজেন্দ্র প্রসাদ কলোনিতে দীর্ঘদিন ধরেই থাকতেন। বুধবার দুপুরের পর থেকে মেয়ের কোনও খোঁজখবর পাচ্ছিলেন না তাঁর মা। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে আঁতকে ওঠেন। দেখেন, বিছানার নিচে পড়ে মেয়ে। গোটা শরীর রক্তমাখা। গলার নলি কাটা অবস্থায় তরুণী পড়েছিলেন বলেই দাবি মায়ের। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় গল্ফগ্রিন থানার পুলিশ। লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরাও ঘটনাস্থলে পৌঁছন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই মহিলাকে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ। তবে কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন- রাজ্যের শিল্প-মানচিত্রে নয়া পালক! হাওড়ায় ১৫ হাজার কোটির লগ্নি, চাকরি ৭৫ হাজারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...