Wednesday, June 24, 2026

ভুয়ো পাসপোর্ট মামলায় কলকাতা পুলিশের থেকে নথি যাচাই শুরু ইডির

Date:

Share post:

জাল পাসপোর্ট মামলায় (Fake Passport case) তদন্তে এবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা পুলিশের (Kolkata Police) থেকে ইডি আধিকারিকরা ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত নথি সংগ্রহ করেছে। এই সমস্ত তথ্য পর্যবেক্ষণ এবং যাচাই করার পর প্রয়োজনে ভবানীপুর থানার দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে ইসিআইআর (Enforcement Case Information Record) করে মামলা শুরু করা হতে পারে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে।

পাসপোর্ট জালিয়াতের তদন্ত নেমে লালবাজারের তরফে এক প্রাক্তন অফিসার-সহ মোট ন’জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ডাক বিভাগের এক কর্মী ইতিমধ্যেই জামিন পেয়েছেন। আলিপুর আদালতের বিচার বিভাগীয় বিচারকের পর্যবেক্ষণ ছিল, ওই অভিযুক্ত পাসপোর্ট জালিয়াতির অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। ভুয়ো পাসপোর্ট চক্রের জাল যে অনেক গভীরে সেটা আগেই আন্দাজ করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দারা। গত ১৫ ডিসেম্বর ভারতের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডলকে। তাঁদের জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই অবৈধ কাজের সঙ্গে বিপুল আর্থিক লেনদেনের যোগসূত্র পাওয়ায় তদন্ত শুরু করেছে ইডি (ED)। বুধবার সকালেও কলকাতা পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে দেখা করে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...