Wednesday, March 18, 2026

মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সিদ্ধান্ত যশস্বী জয়সওয়ালের

Date:

Share post:

মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা মুম্বইয়ের অনুশীলনে যোগ দিয়েছেন। ভারতীয় দলের তরুণ ওপেনারও ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভরাডুবির পর ক্রিকেটারদের কড়া বার্তা দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলের দরজা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কড়া ব্যবস্থা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। পরিস্থিতি বুঝে ফর্মে না থাকা রোহিত মুম্বইয়ের অনুশীলনে যোগ দিয়েছেন। এ বার রঞ্জি ট্রফি খেলার কথা জানালেন যশস্বীও।

মঙ্গলবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে তিনি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে চান। কোচ ওমকার সালভির সঙ্গেও কথা বলেছেন। বুধবার থেকে অনুশীলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে। আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে ম্যাচ। এমসিএ জানিয়েছে, কোচকে যশস্বী জানিয়েছেন, রঞ্জি ট্রফির পরের ম্যাচে খেলতে চান। নির্বাচক কমিটি কয়েক দিনের মধ্যে দল নির্বাচন করবে। নির্বাচকেরাই ঠিক করবেন যশস্বী দলে থাকবে কিনা।

অস্ট্রেলিয়া সফরে যশস্বী একটি শতরান এবং দু’টি অর্ধশতরান করেছেন। বাকি ইনিংসগুলিতে রান পাননি। ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না তরুণ ওপেনার। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের দলে নেই যশস্বী। সম্ভবত সেই কারণে ভারতীয় দলের কোচ এবং বোর্ড কর্তাদের মনোভাব বুঝে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

spot_img

Related articles

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...