Saturday, June 13, 2026

সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে হামলা দুষ্কৃতীদের, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা

Date:

Share post:

গভীর রাতে বলিউড অভিনেতা সইফ আলি খানের (Bollywood Actor Saif Ali Khan) বান্দ্রার বাড়িতে হামলা দুষ্কৃতীদের। জানা গিয়েছে, গভীর রাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকে। সে অভিনেতার উপর ধারালো দিয়ে আক্রমণ করে। হামলায় সাইফ আলি খান গুরুতর আহত হয়েছেন। তাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে এই ঘটনা ঘটে।  বান্দ্রা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মুম্বইয়ের বান্দ্রায় বাড়ি সইফের। এই বাড়িতেই থাকেন অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপূর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুষ্কৃতী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এব‌ং তার পরিবারের সদস্যরা।
সইফদের সঙ্গে থাকেন তার দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ। 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...