Monday, April 13, 2026

এখনও উদ্বেগজনক মেদিনীপুর মেডিক্যাল কলেজে অসুস্থ হয়ে পড়া তিন প্রসূতি, চলছে ডায়ালিসিস

Date:

Share post:

মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিষিদ্ধ স্যালাইন দেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়া তিন প্রসূতির অবস্থা এখনও উদ্বেগজনক। এই মুহূর্তে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রসূতিদের কেউই আপাতত স্থিতিশীল নয়। তবে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মেনে তাঁদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।তিনি জানান, ওই প্রসূতিদের মধ্যে ২ জন সিসিইউ এবং একজন আইটিইউতে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে মিনারা বিবি এবং মাম্পি সিং সিসিইউতে ছিলেন। আর নাসরিন খাতুন আইটিইউতে। তবে এখন মাম্পি সিংকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। আর নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বের করার ট্রায়াল চলছে। যদিও এখনও ওঁর ভেন্টিলেশন চলছে। অন্যদিকে, মিনারা বিবির অক্সিজেন সাপোর্ট লাগছে। তিনজনেরই ডায়ালিসিস দরকার হচ্ছে।

আরও পড়ুন- আমরণ অনশনে আরও ১১১ কৃষক! রিপোর্ট চেয়ে বিপাকে মোদি সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...