Tuesday, May 19, 2026

জল্পনার অবসান, বিরাট-রোহিতদের নতুন ব্যাটিং কোচ হলেন এই প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

জল্পনা ছিলই, আর সেটাই সত্যি হল। ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হলেন সীতাংশু কোটাক। বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর, হারের কাটাছেড়া করতে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, দলের ব্যাটিং কোচের ভূমিকায় একেবারেই খুশি নয় বিসিসিআই। জল্পনা ছড়ায় নতুন ব্যাটিং কোচ নিয়োগ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, এনসিএতে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা সীতাংশু কোটাককে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। সূত্রের খবর, আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেবেন সীতাংশু।

কে এই সীতাংশু কোটাক? ২০ বছর সৌরাষ্ট্রের হয়ে রনজি খেলেছেন ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ। অধিনায়ক ছিলেন দলের। দীর্ঘদিন এনসিএতে কাজ করেছেন ব্যাটিং কোচ হিসাবে। সিনিয়র দল এবং ভারতীয় এ দলের হয়ে বেশ কয়েকবার বিদেশ সফরেও দেখা গিয়েছে সীতাংশুকে। এমনকি গতবছর ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি। ২০২৩ সালে জশপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারতীয় দল আয়ারল্যান্ড সফরে গিয়েছিল, সেখানেও ব্যাটিং কোচ ছিলেন সীতাংশু। ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁর বোঝাপড়া বেশ ভালো বলেও শোনা গিয়েছে।

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর, ভারতীয় দলের হারের কারণ নিয়ে কাটাছেড়ায় বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। আর জানা যায়, বিসিসিআই-এর নজর ছিল টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফেদের ওপর। যাঁরা রয়েছেন তাঁদের পাশাপাশি নতুন কয়েক জনকে যুক্ত করা হবে বলে জানা যায়। আর সেই তালিকায় ছিলেন বিশ্বকাপজয়ী ব্যাটার কেভিন পিটারসেনও। ছিলেন রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি সীতাংশু কোটাক। আর শেষমেশ সীতাংশুকেই বেছে নেয় বিসিসিআই।

আরও পড়ুন- একের পর এক বড় সিদ্ধান্ত বোর্ডের, এবার বদল দলের কোচিং বিভাগেও : সূত্র

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...