Saturday, April 4, 2026

অস্ত্রোপচারের পর বিপন্মুক্ত সইফ, অভিনেতার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতার

Date:

Share post:

আড়াই ঘণ্টা অপারেশনের পর আপাতত বিপন্মুক্ত সইফ আলি খান (Saif Ali Khan)। অভিনেতার টিমের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপন্মুক্ত। তবে শিরদাঁড়া থেকে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হওয়ার কারণে আপাতত আইসিইউতে রয়েছেন অভিনেতা। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকেরা সব সময় নজর রাখছেন। পরিবারের সমস্ত সদস্য নিরাপদে রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভোররাতে অভিনেতার উপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, অভিনেতা সইফ আলি খানের উপর হামলার খবর খুবই উদ্বেগজনক। আমি তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। আমি বিশ্বাস করি যে আইন দোষীদের উপযুক্ত শাস্তি দেবে।এই কঠিন সময়ে শর্মিলা দি, করিনা কাপুর এবং পরিবারের সকলের ভাল থাকার প্রার্থনা করছি। শরীরের ছ’জায়গায় জখম নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সুপারস্টার। প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁর অপারেশন করা হয়। কসমেটিক সার্জারির (Cosmetic surgery) খবর মিলেছে।হাসপাতালে রয়েছেন সারা আলি খান ও ইব্রাহিম। সইফের পরিবারের পাশে দাঁড়াতে লীলাবতীতে যাচ্ছেন শাহরুখ খান (Shahrukh Khan)। বুধবার মধ্যরাতে সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতীদের হামলা নিয়ে ত্রস্ত মুম্বইয়ের টিনসেলটাউন। ইতিমধ্যেই এই ঘটনায় মুম্বই পুলিশ সইফ-করিনার বাড়ির কয়েক জন পরিচারককে আটক করেছে।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...