Saturday, June 13, 2026

শ্লীলতাহানিতে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ! এসআই-কে হাঁসুয়ার কোপ, গ্রেফতার ৩

Date:

Share post:

ইসলামপুরের ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও আক্রান্ত পুলিশ। অপরাধী ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। পুলিশকে হাঁসুয়া নিয়ে তাড়া করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পালাল পরিবারের লোকজন।

পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের একটি শ্লীলতাহানির মামলায় আদালতে হাজির না-হওয়ায় তিন অভিযুক্তের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল। অভিযোগ, বুধবার রাতে নরেন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত গড়িয়ার আর্যনগর এলাকায় অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকর্মীদের উপর চড়াও হন অভিযুক্তেরা। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এসআই শান্তনু ব্যাধকে। তাঁকে কোনও মতে উদ্ধার করেন বাকি পুলিশকর্মীরা। ধারালো গুরুতর আহত হন পুলিশ অফিসার।

এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম নীলরতন পাল (৭৬), সৌম্য পাল (২৩), শ্যামল পাল (৪১)। প্রসঙ্গত, বুধবারই পুলিশ হেফাজতে থাকা আসামিকে ছিনিয়ে নিতে গুলি চলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। ঘায়েল হন দুই পুলিশ কর্মী। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন- বিজেপিকে রুখতে ইন্ডিয়া জোটের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, হাওড়ার জনসভা থেকে মন্তব্য ঋতব্রতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...