Friday, April 3, 2026

পুলিশি তৎপরতায় গল্ফ গ্রিনে মহিলা খুনে গ্রেফতার ভাইপো

Date:

Share post:

রাতারাতি গল্ফ গ্রিনে মহিলা হত্যাকাণ্ডের সমাধান করল কলকাতা পুলিশ। মহিলা খুনে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। টানা জেরার পর খুনের কথা স্বীকার করেছে মৃতার ভাইপো।

পুলিশ সূত্রে খবর, ধৃত ভাইপো ওই মহিলার কাছ থেকে ১০ হাজার টাকা চেয়েছিল। কিন্তু ওই মহিলার টাকা দিতে রাজি না হলে রাগের মাথায় ভাইপো তাঁকে খুন করে। বুধবার রাতেই মৃতার ভাইপো সাবির আলিকে গ্রেফতার করা হয়। বয়স ৩৮-এর যুবক হরিদেবপুরের ঢালিপাড়ার বাসিন্দা।

গতকাল গল্ফ গ্রিনের রাজেন্দ্র কলোনিতে মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। খাটের তলায় ছিল নাফিসা খাতুনের রক্তাক্ত দেহ। শরীরে ধারালো অস্ত্রের আঘাত, আগেই খুন বলে অনুমান পুলিশের। মায়ের সঙ্গে ফ্ল্যাটে থাকতেন নাফিসা, কাজ করতেন সাউথ সিটিতে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...