Tuesday, May 19, 2026

মহাকাশে ইতিহাস ভারতের, স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত ইসরোর দুই স্যাটেলাইট

Date:

Share post:

মহাকাশ গবেষণায় প্রত্যেকদিন নতুন নতুন সাফল্যের নজির গড়ছে ভারত। এবার মহাশূন্যে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হল ইসরোর দুই স্যাটেলাইট (ISRO’s successful Space Docking )। ইতিহাস তৈরি করে সম্পন্ন হল স্পেস ডকিং। এবার অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ যুক্ত হওয়ার পালা। এর আগে রাশিয়া, আমেরিকা এবং চিন এই সাফল্যের অধিকারী ছিল। এবার বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারতের মুকুটেও জুড়ে গেল পালক।

ISRO-র (Indian Space Research Organisation) বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সাফল্য মহাকাশ স্টেশন গড়ার লক্ষ্যে দেশকে আরও একধাপ এগিয়ে দিলো।যা কিনা সাহায্য করবে আগামির ‘চন্দ্রযান ৪’ (Chandrayaan 4) অভিযানের ক্ষেত্রেও। গত ১২ জানুয়ারি স্পেস ডকিং (মহাকাশে দুই উপগ্রহকে একই বিন্দুতে অবস্থান করানো) হওয়ার সম্ভাবনা তৈরি হয়েহিল। যদিও সেদিন ১৫ মিটার থেকে ৩ মিটার দূরত্ব পর্যন্ত কাছাকাছি আনার পরে দুই উপগ্রহকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় তথ্য বিশ্লেষণ। স্পেডেক্স ১ ও স্পেডেক্স ২-কে এক বিন্দুতে অবস্থান করানো অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। অবশেষে ১৬ জানুয়ারি সাফল্যের সঙ্গে এই স্পেস ডকিং সম্পূর্ণ করল ভারত। ISRO-এর তরফে এক্স হ্যান্ডেলে এই বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে।

উচ্ছ্বসিত মহাকাশ বিজ্ঞানীরা। সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...