Saturday, April 4, 2026

‘সেবাশ্রয়’-এ স্কুল পড়ুয়াদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

Date:

Share post:

ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভায় চলছে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার এই স্বাস্থ্য শিবিরে পঞ্চম দিনেও ব্যাপক সাড়া পড়ল ফলতায়। এদিন সেবাশ্রয় ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেলে ফলতার ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার ফলতার সেবাশ্রয় ক্যাম্পের পঞ্চম দিনে ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়েরর ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে চিকিৎসা পেয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ছাত্রছাত্রীরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত এই সেবাশ্রয় ক্যাম্পে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে এসেছিলাম। শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। আমরা এর দ্বারা খুব উপকৃত হয়েছি।

উল্লেখ্য, নভেম্বরের শেষে অভিষেক এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন। গত ২ জানুয়ারি নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিষেবার কর্মযজ্ঞের সূচনা করেন তিনি। চলবে ২০ মার্চ পর্যন্ত। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় সাত দফায় হবে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কর্মসূচি। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন।

আরও পড়ুন- অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, খুশির হাওয়া কর্মচারী মহলে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...