Wednesday, June 24, 2026

অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, খুশির হাওয়া কর্মচারী মহলে

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের হাসির চওড়া হল। বৃহস্পতিবার, অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet)। শীঘ্রই কমিটির চেয়ারম্যান এবং দুই সদস্যকে নিয়োগ করা হবে বলে জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় পে কমিশন (Pay Commission)। ফলে এই ঘোষণার পরেই খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারের কর্মচারী মহলে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমান ন্যূনতম মূল বেতন (Basic Pay) মাসিক ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে এই টাকার অঙ্ক ধার্য হয়। ষষ্ঠ কমিশনে সেই অঙ্ক ছিল সাত হাজার টাকা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কর্মচারীদের বেতন কাঠামো ২০১৬ সাল থেকে কার্যকর হয়। ২০২৬ পর্যন্ত তার মেয়াদ। সপ্তম বেতন কমিশন নির্ধারিত বেতন কাঠামোর মেয়াদ শেষের আগেই অষ্টম কমিশনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

অশ্বিনী জানান, অষ্টম বেতন কমিশনের (Pay Commission) সুপারিশ যাতে ২০২৬ থেকে কার্যকর করা যায়, সেই লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলির সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অশ্বিনী।

আগামী মাসেই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার সম্ভাবনা। তার আগেই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হল। কবে কমিশন গঠিত হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি মন্ত্রী।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...