Thursday, June 25, 2026

মেদিনীপুরে প্রসূতিদের অস্ত্রোপচারে ছিলেন না সিনিয়র ডাক্তার, জুনিয়রদের দিয়ে কাজ: বিস্ফোরক অভিযোগ মুখ্যসচিবের

Date:

Share post:

মেদিনীপুর মেডিক্যালে (Madinipur Medical College And Hospital) প্রসূতিদের অস্ত্রোপচারের সময় ছিলেন না কর্তব্যরত সিনিয়র ডাক্তার আরএমও। জুনিয়র ডাক্তারদের নিয়ে অপরেশন করা হয়। বৃহস্পতিবার, নবান্নে (Nababanna) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিস্ফোরক অভিযোগ মুখ্যসচিব (Chief Secretary) মনোজ পন্থ।

মুখ্যসচিব অভিযোগ করেন, অপরেশনের সময় নিয়ম মানা হয়নি। সংক্রমণ রোধের নিয়মও মানা হয়নি। নিয়ম মেনে কাজ করলে মৃত্যু এড়ানো যেত বলে মনে করা হচ্ছে। শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিজার করে শিশুর জন্ম দেওয়ার পরে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যেুও ঘটে। বাকি চারজনেরক মধ্যে ৩জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায়, রবিবার রাতে গ্রিন করিডর করে কলকাতায় SSKM হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

এই ঘটনায় তদন্তদল গড়ে রাজ্য। তদন্তকমিটির সম্পূর্ণ রিপোর্ট জমা পড়তে দেখে যায়, সেখানে উল্লেখ রয়েছে যে, সেই রাতে ডিউটিতে আরএমও ছিলেন। তিনিই সিনিয়র চিকিৎসক। তাঁরই অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু যে সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তিনি ওটিতে গিয়েও ছিলেন। কিন্তু তিনি সিজার করেননি। PGT-দের দিয়ে অপারেশন করানো হয়েছে- বলে রিপোর্টে উল্লেখ।

স্বাস্থ্য ভবনের গড়া তদন্ত দলের সাড়ে পাঁচ পাতার ফাইনাল রিপোর্টে উল্লেখ, কোনও প্রোটোকল না মেনেই নাকি পাঁচ প্রসূতিকে অক্সিটোসিনের হাই ডোজ দেওয়া হয়েছিল। ১০ ইউনিটের বদলে সবাইকে ১৫ থেকে ২৫ ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়। অতিরিক্ত রক্তপাত রুখতে এই অক্সিটোসিন ব্যবহার করা হয়। কিন্তু একজন ছাড়া আর কোনও রোগীর রক্তপাত বেশি হয়েছে বলে টিকিটে লেখা ছিল না। অতিরিক্ত অক্সিটোসিনের কারণে প্রসূতিদের রক্তচাপ দ্রুত কমে যায় বলে রিপোর্টে উল্লেখ। তদন্ত রিপোর্ট উল্লেখ করে এদিন বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যসচিব (Chief Secretary)

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...