Saturday, June 13, 2026

আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব: কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির

Date:

Share post:

পুলিশের উপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চারগুণ গুলি চলবে। উত্তর দিনাজপুরের (North Dinajpur) জখম দুই পুলিশকর্মীকে দেখে বেরিয়ে এই বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (State Police DG Rajiv Kumar)।

বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে সাজ্জাক আলম নামে এক জেলবন্দিকে আদালত থেকে জেলে ফেরত নিয়ে যাওয়ার সময় হঠাৎই গুলি চালায় সে। আহত হন দুই পুলিশ কর্মী। গুলিবিদ্ধ দুই পুলিশ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার, তাঁদের দেখে বেরিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি (State Police DG Rajiv Kumar)। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে তিনি সাফ জানান, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।”

পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় আহত দুই পুলিশ কর্মী শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে আপাতত চিকিৎসাধীন। তাঁদের দেখতে এদিন সকালে রাজীব কুমার সেখানে উপস্থিত হন। বেসরকারি হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে তিনি চলে যান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। সেখানে উত্তরবঙ্গের আইজি, উত্তরবঙ্গের ডিআইজিরা, শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ প্রতিটি জেলার এসপি ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রায় ঘণ্টা খানেক রুদ্ধদ্বার বৈঠক করেন রাজীব কুমার ৷

বৈঠক শেষে ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কাজ করে। পুলিশের উপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চারগুণ গুলি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ তার জন্য ট্রেনিংপ্রাপ্ত। দুজন পুলিশকর্মীর উপর যে হামলা হয়েছে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...