Saturday, April 4, 2026

শীতের দাপুটে ইনিংসে আচমকাই ছন্দপতন, ফের কবে বঙ্গে ফিরবে?

Date:

Share post:

শীতের দাপুটে ইনিংসে আচমকাই ছন্দপতন ৷ পৌষ শেষ হয়ে মাঘ মাস পরে গিয়েছে ৷ কিন্তু কোথায় শীত?এমনকি পৌষ সংক্রান্তিতেও হাড়কাঁপানো ঠাণ্ডা পেল না রাজ্যবাসী (Weather Update)।এই অবস্থায় ফের শীত কবে বঙ্গে (West Bengal) ফিরবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷

মাঘের শুরুতেও বাংলার (West Bengal) এই অবস্থার জন্য পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে বাতাস অবাধে যাতায়াত করতে পারছে না। ফলে হঠাৎ করে ফের বাংলা থেকে উধাও ঠান্ডা। আবহাওয়াবিদদের অনুমান, শনিবারের পর

ফি বছর মকর সংক্রান্তিতে বেশ কনকনে ঠাণ্ডা থাকে৷ তবে চলতি বছর সেই ছবি দেখা যায়নি৷ ফলে শীতের ফেরা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে৷ তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থার দ্রুত বদল হবে (Weather Update)। আগামী শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শনিবার থেকে আরও একবার সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। অর্থাৎ ফের একবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

জাঁকিয়ে ঠান্ডা না থাকলেও কলকাতা এবং শহরতলিতে শীতের আমেজ আছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্র ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ৷ এমনকী দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ আছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কলকাতা সহ একাধিক জেলায় ভোরে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দৃশ্যমানতা কমে যেতে পারে বলেও সতর্কতা হাওয়া অফিসের।
ইতিমধ্যেই দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাত হয়েছে । একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদায়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...