Friday, April 3, 2026

তাঁতশিল্পী সমবায় সমিতির চেয়ারম্যান পদে পুণরায় স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ

Date:

Share post:

বাম আমলে মুখ থুবড়ে পড়া তাঁতশিল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে নতুন প্রাণ ফিরে পেয়েছে। শিল্পীরা (weavers) যেমন স্বচ্ছল জীবনের মুখ দেখেছেন, তেমনই বাংলার তাঁত বিভিন্ন শিল্পমেলা থেকে বিশ্ববাজারে নতুন করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এই শিল্পীদের সঙ্গে সেই ২০১১ সাল থেকে পাশে থেকেছেন মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। তাঁর যোগ্যতার স্বীকৃতি হিসাবে ফের একবার তাঁকে তাঁতশিল্পী সমবায়ের চেয়ারম্যান (chairman) পদে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

তাঁতশিল্পী সমবায় সমিতি (Weavers Co-operative Society) তন্তুজ-এর (Tantuja) খ্যাতি বর্তমানে মানুষের মুখে মুখে। সেই পরিচালন সমিতির চেয়ারম্যান (chairman) হিসেবে ফের নিযুক্ত হলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। আগামী পাঁচ বছর তিনি ওই পদের দায়িত্ব সামলাবেন। ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে তন্তুজের পরিচালন সমিতির চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী। 

বাম আমলে লোকসানে চলা এই সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে লাভজনক হয়ে উঠেছে।  ২০২৩-২৪ অর্থবর্ষে সংস্থার লাভের অঙ্ক ছিল প্রায় ১ কোটি ৪২ লক্ষ টাকা। চলতি অর্থবর্ষে লাভের পরিমাণ আগের বছরকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।  স্বপনবাবু বলেন, বামেরা ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় ১৭২ কোটি টাকা লোকসানে চলত তন্তুজ। সেই জায়গায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই পুনরায় এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...