Monday, March 30, 2026

পাঁচিল টপকে মন্নতে ঢোকার চেষ্টা সইফের হামলাকারীর! সিসিটিভি দেখে সন্দেহ পুলিশের

Date:

Share post:

সইফ আলি খানের (Saif Ali Khan)উপর আক্রমণের আগে টার্গেট করা হয়েছিল শাহরুখ খানকে (Shahrukh Khan)? সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ বাড়ছে বান্দ্রা পুলিশের (Bandra Police)। বৃহস্পতিবার নিজের বাড়িতে আততায়ীর হাতে গুরুতর জখম হন ছোটে নবাব। লীলাবতী হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজনকে আটক করেছে বান্দ্রা পুলিশ। এই তদন্তের মাঝেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। গত ১৪ জানুয়ারি শাহরুখের মন্নতের (Mannat) পাঁচিল টপকে বাদশার ঘরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন এই হামলাকারী! যদিও শাহরুখের বাড়ির পাঁচিল অনেকটা উঁচু হওয়ায় এবং তার ওপরে কাঁটাতার লাগানো থাকায় ওই ব্যক্তি ভেতরে প্রবেশ করতে পারেননি বলে জানা যাচ্ছে। এখানেও সিসি ফুটেজ দেখে পুলিশের অনুমান দুই ব্যক্তি সম্ভবত এক কারণ অভিযুক্তের চেহারায় মিল পাওয়া গেছে। স্টেশন সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

যেভাবে বান্দ্রা এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম বাড়ছে তাতে খুব স্বাভাবিকভাবেই চিন্তায় বলিউড সেলিব্রেটিরা। এর আগেই শাহরুখকে হুমকি দেওয়া হয়েছিল। তবে কি বলিউড বাদশাকেই প্রাথমিকভাবে টার্গেট করেছিল আততায়ী? নাকি কিং খানের (King Khan) কোনও ফ্যান তাঁকে একঝলক দেখার আশায় ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সইফের আক্রান্ত হওয়ার মাঝেই মন্নতের খবর প্রকাশ্যে আসতেই বাড়ছে জল্পনা। অন্যদিকে পতৌদি পুত্রের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হওয়ায় আজ পুলিশ আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন করিনা কাপুর (Kareena Kapoor)এবং শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)।

Related articles

প্রথম চার্জশিট মোদি, শাহর বিরুদ্ধে আনা উচিত: নারায়ণগড় থেকে তোপ মমতার

বাংলার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলাকে অপমান করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আদতে তাঁরা যে মানুষে মানুষে বিভেদ ও...

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...