Saturday, April 4, 2026

ফাঁকা বুলি নয়, বাংলায় নারীর বিরুদ্ধে অপরাধে জিরো টলারেন্স: গুড়াপ-কাণ্ডে পুলিশের ভূয়সী প্রশংসা অভিষেকের

Date:

Share post:

গুড়াপের শিশু ধর্ষণ-খুনের ৫৪ দিনের মাথায় দোষীর ফাঁসির সাজায় জেলা পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের নাম না করে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) অভিষেক লেখেন, অন্যরা যখন নারী সুরক্ষায় ফাঁকা বুলি আওড়ায়, তখন বাংলা মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধে জিরো টলারেন্স দেখায়।

জেলা পুলিশের তদন্তে হুগলির গুড়াপে শিশু কন্যার ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত অশোক সিং-কে ৫২ দিনের মাথায় দোষী সাব্যস্ত করেছিল চুঁচুড়ার পকসো (POCSO) আদালত। ৫৪ দিনের মাথায় তাঁর মৃত্যদণ্ড দেওয়া হয়। এই ঘটনার পরেই নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন,
“বাংলায় কোনও আপোষ ছাড়া দ্রুত সিদ্ধান্ত, ন্যায়বিচার হয়। আজ, হুগলি POCSO আদালত গুরাপের একটি নাবালিকাকে জঘন্য ধর্ষণ ও খুনে অপরাধীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে।“

জেলা পুলিশের প্রশংসা করে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “আমি কমনাশিস সেনের নেতৃত্বে হুগলি গ্রামীণ জেলাপুলিশকে অভিনন্দন জানাই। তাঁদের পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্যেই আদালতে অকাট্য প্রমাণ দেওয়া সম্ভব হয়। এবং ৫৪ দিনের রেকর্ড সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীর সাজা ঘোষণা সুনিশ্চিত হয়।“

এর পরেই বিরোধীদের নাম না করে কটাক্ষ করেন অভিষেক। লেখেন, “এই দৃষ্টান্ত প্রমাণ করে, নারী সুরক্ষায় অন্যরা মৌখিক আশ্বাস দেয়, আর বাংলা নারীর বিরুদ্ধে অপরাধে জিরো টলারেন্স দেখায়।“

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...