Friday, April 3, 2026

ভিক্ষুক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, এক অটো চালক সহ ধৃত ৩

Date:

Share post:

ভিক্ষুক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। এক অটো চালক সহ তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, রাস্তার ধার থেকে ওই কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে তুলে নিয়ে গিয়েছিল তারা। তারপরই ওই ভিক্ষুক কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। জানা গিয়েছে, ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে গেলে তাকে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাতও করানো হয়। হরিয়ানার ফারিদাবাদের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে। জেলা শিশু সুরক্ষা দফতরের এক ব্যক্তির কাছ থেকে এই খবর পায় পুলিশ। তারপরই তাদের খোঁজ শুরু করে তাদের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছরের ওই কিশোরী ফরিদাবাদে রাস্তার ধারে ভিক্ষা করত । তার বাড়িতে রয়েছেন বাবা এবং ছোট ভাই। ভিক্ষা করে যা আয় হত, তা দিয়েই চলত তিনজনের সংসার। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, তার পরিচিত এক অটোচালক প্রায়ই তাকে খাবার দিত।গণধর্ষণের ঘটনার সঙ্গেও তিনি জড়িত থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।  দিন কয়েক আগেই, নিজের ভাইকে খুঁজে পাচ্ছিলেন না ওই কিশোরী। ধৃত তিনজনের বিরুদ্ধে অভিযোগ, ভাইকে খুঁজে দেওয়া এবং কিশোরীকে খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অটোচালক। কিশোরী অটোয় উঠলে তাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় । সেখানেই অটোচালক এবং তার দুই সঙ্গী মিলে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে।

এই ঘটনা যাতে জানাজানি না হয়, সেই কারণে ওই কিশোরীকে হুমকিও দেয় তিন জন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দিন কয়েক আগেই কিশোরীকে ফের ডেকে নিয়ে গিয়ে, শারীরিক পরীক্ষা করে তার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কথা জানা যায়।  তারপরই গর্ভপাত করানো হয়। খবর পৌঁছয় শিশু সুরক্ষা দফতরে। ইতিমধ্যেই বয়ান রেকর্ড করা হয়েছে কিশোরীর।

 

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...