Tuesday, June 23, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা ফিট বুমরাহ? মুখ খুললেন রোহিত-আগারকার

Date:

Share post:

আজই ঘোষণা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ১৫ সদস্যের দল। দলে যেমন ফিরেছেন মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার। তেমনই দলে জায়গা করে নিয়েছেন যশস্বী জসওয়াল। রোহিত শর্মার নেতৃত্বে দলে রয়েছেন যশপ্রীত বুমরাহও। আর এরপরই প্রশ্ন উঠছে আসন্নত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কি সুস্থ বুমরাহ ? আর এই নিয়ে এবার মুখ খুললেন জাতীয় নির্বাচকের প্রধান অজিত আগারকার। তবে বুমরাহর ফিটনেস নিয়ে কোনওরকম স্পষ্ট বার্তা দিতে পারেননি তিনি।

এদিন আগারকার বলেন, “ আমরা ফিজিয়োর রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আমরা শুধু জানি, বুমরাহকে পাঁচ সপ্তাহ বল করতে বারণ করা হয়েছিল। সেই মতো আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতেই পারি। ঠিক সময় মতো বুমরাহের ফিটনেস নিয়ে আলোচনা করব আমরা। কোনও ভুল খবর দিতে চাই না। মনে হয় বিসিসিআই সরকারি ভাবে খুব তাড়াতাড়ি কিছু একটা জানাবে। আমাদের শুধু একটা সময় বলা হয়েছে। এটুকু বলব, বুমরাহের খেলার ব্যাপারে আমরা আশাবাদী।“

এদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “ আমরা বুমরাহর ব্যাপারে নিশ্চিত নই, ও খেলবে কি খেলবে না জানি না। তাই আমাদের মনে হয়েছে আমাদের এমন একজনকে দরকার যে নতুন বলে এবং শেষের দিকে বল করতে পারে। আমরা শেষের দিকে বল করানোর জন্য অর্শদীপ সিংকে নিয়েছি। আর নতুন বলে শামি কী করতে পারে তা আমরা সবাই দেখেছি।“ চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে ৩ জন মাত্র পেসার রাখা হয়েছে। একজন বুমরাহ, দ্বিতীয়জন মহম্মদ শামি এবং তৃতীয় জন অর্শদীপ সিং।

উল্লেখ্য, বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান যশপ্রীত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি তিনি। জানা যাচ্ছে, বুমরাহর পিঠে ব্যাথা (ব্যাক স্প্যাজম) হয়েছে। আর এবার আগারকারের কথায় বোঝা যাচ্ছে, চোট কতখানি গুরুতর, তার উপরে নির্ভর করছে আগামী দিনে তাঁর মাঠে নামা।

আরও পড়ুন- একাধিক গোলের সুযোগ নষ্ট, দল ড্র করায় হতাশ বাগান কোচ মোলিনা

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...