Tuesday, June 23, 2026

একাধিক গোলের সুযোগ নষ্ট, দল ড্র করায় হতাশ বাগান কোচ মোলিনা

Date:

Share post:

গতকাল রাতে অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচে এগিয়ে থেকেও ড্র করে সবুজ-মেরুন। নষ্ট করে একাধিক গোলের সুযোগ। আর দলের এই পারফরম্যান্সেই খুশি নন বাগান কোচ জোসে মোলিনা। ম্যাচ শেষে স্বীকার করে নিলেন জয় হাতছাড়া করেছে তাঁর দল।

এই নিয়ে ম্যাচ শেষে মোলিনা বলেন, “প্রথমার্ধে আমরা খুবই ভাল খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি, আধিপত্য বিস্তার করেছি। দ্বিতীয়ার্ধে ওরা যখন দুই স্ট্রাইকারে খেলা শুরু করে, তখন আমরা সেভাবে ধারালো আক্রমণে উঠতে পারিনি। ওরা ম্যাচের কোনও সময়েই আধিপত্য বিস্তার করতে পেরেছে বলে মনে হয় না। তবে ওরা গোলটা খুবই ভাল করেছে।“ এত গোলের সুযোগ হাতছাড়া হওয়ায় উদ্বিগ্ন বাগান কোচ । তিনি বলেন, “গোলের সুযোগ হাতছাড়া হচ্ছে ঠিকই। দিনটা আমাদের ছিল না হয়তো। তবে এই সমস্যা সমাধান করার জন্য আমাদের অনুশীলন করে যেতে হবে। দলের অ্যাটাকাররা গোল করতে পারেনি। ফিনিশিং নিয়ে আমরা প্রচুর কাজ করি। আমার কোচিং জীবনে এর আগে কোথাও ফিনিশিং নিয়ে এত অনুশীলন করাইনি, যত এখানে করাই। গোল হয়নি ঠিকই, তবে গোল আসবে। আশা করি, আমাদের ছেলেদের ওপর সবাই আস্থা রাখবে।”

তবে শেষ দিকে দল ঘুরে দাঁড়ানোয় খুশি মোলিনা। এই নিয়ে সবুজ-মেরুন কোচ বলেন, “দ্বিতীয়ার্ধে খেলা ওপেন হয়ে যায়। তা সত্ত্বেও শেষ কুড়ি মিনিটে আমরা ফের ঘুরে দাঁড়াই। সেই সময় অন্তত তিন-চারটে অবধারিত গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হই। সে জন্যই আমি এই ফলে খুশি নই। কারণ, ম্যাচটা আমরা জিততে পারতাম।”

আরও পড়ুন- ঘোষণা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল, নেতা রোহিত, দলে ফিরলেন শ্রেয়স, শামি

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...