Thursday, June 11, 2026

বাঘের হামলায় এক বৃদ্ধের মৃত্যু, ধুন্ধুমার মধ্যপ্রদেশে

Date:

Share post:

বাঘের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হল। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার মধ্যপ্রদেশের সিওনি জেলায়। ক্ষুব্ধ গ্রামবাসী রীতিমতো চড়াও হন ফরেস্ট রেঞ্জার ও ডেপুটি রেঞ্জারের উপর। গ্রামবাসীদের হেনস্তায় বন দফতরের ওই দুই কর্তা জখম হন। তাদের সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।সিওনি জেলার পুলিশ সুপার সুনীলকুমার মেহতা জানান, সরকারি অফিসারদের কাজে বাধা দেওয়া, মারধর ও তাদের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ওই ১১ জন বাদে আরও কয়েকজন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার।সিওনির বাওলি টোলা জঙ্গলে গরু চরাতে গিয়েছিলেন তুলসীরাম ভালাভি নামে ৭০ বছরের এক বৃদ্ধ। সন্ধেতে গরু নিয়ে ঘরে ফেরার সময় আচমকাই বাঘের মুখে পড়ে যান তুলসীরাম। বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। রাতেই তুলসীরামের দেহ উদ্ধার করা হয় বাওলি টোলা জঙ্গলের পিন্ডারি বিট থেকে। শুক্রবার গ্রামে যান ফরেস্ট রেঞ্জার ঘনশ্যাম চতুর্বেদী ও ডেপুটি রেঞ্জার সঞ্জয় খুন্টাপাল্লে। তাদের দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ।তাদের নিরাপত্তার দাবিতে বন দফতরের কর্তাদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। পুলিশ পৌঁছনোর আগেই দুই অফিসারকে মারধর করা হয়। তাদের গাড়িও ভাঙচুর করা হয়।সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার যুগেশ প্যাটেল জানিয়েছেন, জখম দুই অফিসার হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের পরিবারকে সরকারি নিয়ম মেনে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। তাতেও ক্ষোভ কমেনি গ্রামবাসীদের। তারা নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...