Sunday, June 21, 2026

একাধিক অপরাধী প্রমাণ করতে পরেনি সঞ্জয়: রায়ে সন্তুষ্ট নির্যাতিতার আইনজীবী

Date:

Share post:

শনিবার আর জি কর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার ঘটনায় সন্তুষ্ট বলে জানালেন নির্যাতিতার পক্ষের আইনজীবী। সেই সঙ্গে আদালতের সামনে বারবার ‘অনেকে জড়িত’ দাবি করা সঞ্জয় সুযোগ পেলেও বিচারকের সামনে এমন কোনও তথ্য (evidence) দিতে পারেননি যা এই ঘটনায় অন্য কেউ জড়িত বলে উঠে আসে, এমনটাও জানালেন শিয়ালদহ আদালতের (Sealdah Court) আইনজীবী অমর্ত্য দে।

শিয়ালদহ আদালতে সিবিআই-এর (CBI) আইনজীবীর পক্ষে যে তথ্য প্রমাণ পেশ হয় তার ভিত্তিতেই শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন বিচারক অনির্বাণ দাস। সিবিআইয়ের পক্ষে আইনজীবী পার্থসারথি দত্ত জানান, সব তথ্য প্রমাণ পেশ করেছি। তাতেই নিশ্চিত হয়ে সঞ্জয় রায়কে (Sanjay Ray) দোষী সাব্যস্ত (conviction) করেছে আদালত। রায় শোনার পর সঞ্জয় দাবি করে সে নির্দোষ, ঠিক যেমন এর আগেও একাধিকবার সে করেছে। সোমবার তার কথা শোনা হবে বলেও জানান বিচারক (Judge)।

তবে এরপরেই নির্যাতিতার পক্ষে আইনজীবী অমর্ত্য দে দাবি করেন, প্রথম থেকেই সঞ্জয় বলতে থাকে অনেকে জড়িয়ে। আমি সবকিছু বলব। ৩৫১ বিএনএসএস-এ (BNSS 351) যখন জবানবন্দি নেওয়া হয় তখন বিচারক (Judge) ১০৪টি প্রশ্ন তুলে ধরেন। তখন এমন কিছু সে বলতে পারেনি যেটা ও এতদিন ধরে বলে আসছিল। ওর বা ওর আইনজীবীর তরফ থেকে এমন কোনও তথ্য প্রমাণ আসেনি যা প্রমাণ করে আরও অনেকে জড়িত। সে বলে আমি নির্দোষ। কিন্তু সেটা সে প্রমাণ করতে পারেনি। সেই সঙ্গে আইনজীবী দাবি করেন এই ঘটনায় তাঁরা সর্বোচ্চ সাজা চাইছেন।

সেই সঙ্গে তিনি তুলে ধরেন, এর আগেও আদালতে দাঁড়িয়ে সঞ্জয় (Sanjay Ray) দাবি করেছে অনেকের কথা, যারা এই ঘটনা জানে। তবে কারো নাম বা সেই সম্পর্কিত কোনও তথ্য সে দিতে পারেনি। তাঁকে আদালতে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলেও অনেকে যুক্ত থাকার বিষয়ে কিছুই বলতে পারেনি সঞ্জয়, জানান নির্যাতিতার আইনজীবী।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...