Friday, April 3, 2026

ঘোষণা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল, নেতা রোহিত, দলে ফিরলেন শ্রেয়স, শামি

Date:

Share post:

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অবশেষে দল ঘোষণা করল ভারতীয় দলে। দলে ফিরলেন শ্রেয়স আইয়র এবং মহম্মদ শামি। দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা । দলে রইয়েছেন বিরাট কোহলি। ভারতের একদিনের দলে প্রথমবার ডাক পেলেন যশস্বী জসওয়াল। দলে রয়েছেন যশপ্রীত বুমরাহ । শনিবার ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার সাংবাদিক সম্মেলনে ভারতের দল ঘোষণা করেন।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফিড় হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ হবে ২৩ ফেব্রুয়ারি। ২ মার্চের ভারতের সামনে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে ভারত খেলবে অন্য ভেন্যু দুবাইতে।

একনজরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ শামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা

আরও পড়ুন- ক্রীড়া জগৎ-এ ফের শোকের ছাঁয়া, প্রয়াত ম্যানইউর প্রাক্তন ফুটবলার ডেনিস ল

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...