Friday, April 3, 2026

ক্রীড়া জগৎ-এ ফের শোকের ছাঁয়া, প্রয়াত ম্যানইউর প্রাক্তন ফুটবলার ডেনিস ল

Date:

Share post:

ক্রীড়া জগৎ-এ ফের শোকের ছাঁয়া। প্রয়াত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও স্কটল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার ডেনিস ল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন ফুটবলার। গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডেনিস। এমনটাই জানান হয় পরিবারের তরফ থেকে। টানা ১১ এগারো বছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছিলেন ডেনিস ল। ৪০৪ ম্যাচে রয়েছে তাঁর ২৩৭ গোল। ভক্তদের কাছে পরিচিত ছিলেন ‘দ্য কিং’ নামে। ১৯৬৪ সালে জিতেছিলেন ব্যালন ডি’ওর-ও ।

ডেনিসের মৃত্যু নিয়ে তাঁর সন্তানদের তরফ থেকে বলা হয়, “দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বাবা ডেনিস ল মারা গিয়েছেন। খুব কঠিন লড়াই লড়তে হয়েছে তাঁকে। অবশেষে শান্তি পেয়েছেন তিনি। সেই সব মানুষকে ধন্যবাদ যাঁরা দীর্ঘ দিন ধরে বাবার খেয়াল রেখেছেন। আমরা জানি তাঁকে সকলে কত ভালবাসতেন।“ অপরদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকেও জানানো হয়েছে, “স্ট্রেটফোর্ডের রাজা ডেনিস ল-এর প্রয়াণে আমরা শোকাহত। গোল করার দক্ষতা, খেলার প্রতি ভালোবাসা ও আবেগের জন্য তিনি একটা প্রজন্মের নায়ক ছিলেন।”

১৯৬২ থেকে ১৯৭৩ পর্যন্ত ম্যানইউর জার্সিতেই খেলেছেন ডেনিস । জর্জ বেস্ট ও স্যার ববি চার্লটনের সঙ্গে ডেনিসের যুগলবন্দি একাধিক সাফল্য এনে দেয় ম্যাঞ্চেস্টারকে। তাঁদের তিন জনের দাপটে ১৯৬৫, ১৯৬৭ সালে লিগ জিতেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপও জিতেছিল তারা। ১৯৬৪ সালে একমাত্র স্কটিশ প্লেয়ার হিসেবে ব্যালন ডি’ওর জেতেন ডেনিস ল। সেই বছর লিগে ২৮টি গোল করেছিলেন তিনি। ১৯৭৩ সালে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...