Friday, April 3, 2026

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক সইফ হামলার সন্দেহভাজন

Date:

Share post:

বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan)উপর হামলার ঘটনায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে এক সন্দেহভাজনকে আটক করল পুলিশ। মুম্বই পুলিশের (Mumbai Police)ক্রাইম ব্রাঞ্চের অফিসিয়ালদের তরফে জানানো হয়েছে যে রেলওয়ে প্রটেকশন ফোর্সের তরফে মধ্য প্রদেশ থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ব্যক্তির মুখের সঙ্গে এই সন্দেহভাজনের মিল রয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পরে ছত্তিশগড়ের দুর্গ জেলা থেকে আরও এক যুবককে আটক করা হয় বলে খবর মিলেছে।

শনিবার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে রেলপুলিশ যে ব্যক্তিকে আটক করেছে তাঁর নাম আকাশ। সন্দেহভাজনের ছবি পাঠিয়ে সমস্ত রেলস্টেশনকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। সেই সূত্রেই ট্রেন থেকে এই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শুক্রবার বান্দ্রা স্টেশন থেকে এক সন্দেহভাজনকে আটক করা হলেও পরে তাঁর সঙ্গে সিসি ফুটেজের ব্যক্তির কোনও মিল না থাকায় তাঁকে ছেড়ে দেয় প্রশাসন। যদিও সুপারস্টারের উপর আক্রমণের ঘটনায় এখনও অফিসিয়াল ভাবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে চর্চায় ছোটে নবাবের হাসপাতেলের বিল। অভিনেতা কেমন আছেন বা কবে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন এই চর্চার মাঝে সইফের স্বাস্থ্যবিমার নথি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গেছে,৩৬ লক্ষ টাকার একটি স্বাস্থ্যবিমা রয়েছে। তার মধ্যে হাসপাতালের জন্য ইতিমধ্যেই ২৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে বিমা কোম্পানি। এরপরই নেটিজেনদের কটাক্ষ তারকা বলেই এত দ্রুত বড় অ্যামাউন্টের অনুমোদন পেয়ে গেলেন সইফ। যদিও নবাবপুত্রের টিমের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...