Wednesday, March 11, 2026

আজ‌ সোনা-রুপোর দাম কিছুটা বাড়ল

Date:

Share post:

চলতি সপ্তাহ শেষ হওয়ার আগে ফের একবার সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক দেখা গেল। জানলে আঁতকে উঠবেন, আজ বেশ অনেকটাই বাড়ল সোনা এবং রুপোর দাম। সোনা-রুপোর দাম(Gold Silver Price) নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়।

সোনার দামের পাশাপাশি মানুষের নজর থাকে রুপোর দামের ওপরেও। এখনও পর্যন্ত অনেক বাঙালিই বিয়ে কিংবা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানের উপহার হিসেবে এই মূল্যবান ধাতুগুলো দিয়ে থাকেন। জেনে নিন আজ শহর কলকাতায় ও অন্যান্য রাজ্যে কত টাকায় মিলছে সোনা ও রুপো।

আজ অর্থাৎ শনিবার প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৭৬০৫ টাকা। যা গত দিনের থেকে ০.৯৩ শতাংশ পরিবর্তিত হয়েছে। কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ৮১,২৮০ টাকা। রুপোর দাম কেজি প্রতি ৯৬,৬০০ টাকা। আজ সকালে সোনার ও রুপোর দামে(Gold Silver Price) সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ১০ টাকা বেড়ে ৮১,২৮০ টাকায় পৌঁছেছে। একইসঙ্গে রুপোর দাম কেজি প্রতি ১০০ টাকা বেড়ে ৯৬,৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

রুপো কেনার পরিকল্পনা করছেন? আজ কলকাতা,দিল্লি এবং বেঙ্গালুরুতে ১ কেজি রুপোর দাম ৯৬,৬০০ টাকা। তবে চেন্নাইয়ে এই দাম অনেকটাই বেশি, ১,০৪,১০০ টাকা।সোনার বাজারে আজকের এই সামান্য পরিবর্তন বিনিয়োগকারীদের নজর কাড়তে পারে।

 

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...