Monday, June 22, 2026

ফলতায় সেবাশ্রয়: অষ্টম দিনে ১৮ হাজার পরিষেবা

Date:

Share post:

ফলতায় সেবাশ্রয় শিবিরের অষ্টম দিনে ১৮ হাজার মানুষ পেলেন স্বাস্থ্য পরিষেবা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে সুস্বাস্থ্য শিবির চলছে সেখানে অষ্টম দিনে উপস্থিতির সংখ্যা ছিল ১৮,০৬২ জন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেইসঙ্গে বিভিন্ন রকমের টেস্ট ও ওষুধ বিতরণও করা হয়। উন্নত চিকিৎসার জন্য অনেককে রেফার করা হয় রাজ্যের হাসপাতালে।

ডায়মন্ড হারবার ও ফলতা মিলিয়ে মোট ১৮ দিন পরিষেবা প্রদান করা হল। সেবাশ্রয়ের সূচনা থেকে এদিন পর্যন্ত ৩,৯০,৮২৯ জন পরিষেবা পেলেন। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত আরও পাঁচটি বিধানসভা এলাকায় হবে এই শিবির। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, সেবাশ্রয়ে সম্মিলিত পদক্ষেপে জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করছি আমরা। বিনামূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন মানুষ।

আরও পড়ুন- বিয়ে করলেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়া, পাত্রী কে ?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরোধীদের বলার কিছু নেই! প্রথম বাজেট নিয়ে অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, জানালেন ‘ফাঁকফোকর’ কবে ভরবে

“এই বাজেটের পরে তো বিরোধীদের বলার আর কিছুই নেই“-রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের পরেই সাংবাদিকদের মুখোমুখি...

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...