Saturday, June 20, 2026

নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংক বোঝাই ট্রাক উল্টে মৃত ৭০

Date:

Share post:

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি পেট্রোল ট্যাংক বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায় এই ঘটনা ঘটে।এফআরএসসি প্রধান কুমার সুকওয়াম বলেন, শনিবার সকাল ১০টার দিকে ডিক্কো এলাকায় ওই ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ে। সেটিতে ৬০ হাজার লিটার পেট্রোল ছিল।

দুর্ঘটনার পর ট্যাংকারটি থেকে লোকজন জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। কুমার সুকওয়াম বলেন, নিহত অধিকাংশ মানুষের শরীর এমনভাবে পুড়ে গিয়েছে যে চেনার উপায় নেই। বর্তমানে ঘটনাস্থল পরিষ্কারের কাজ করছেন তারা। আসলে নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে গত ১৮ মাসে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে। এই মূল্যবৃদ্ধির কারণেই জীবনের ঝুঁকি নিয়ে অনেকে দুর্ঘটনাকবলিত ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।

ট্যাংকার বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনার পর এক বিবৃতি দিয়ে নাইজারিয়ার গভর্নর উমারু বাগো বলেছেন, ওই বিস্ফোরণ ছিল ‘উদ্বেগজনক, হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক’। তিনি আরও বলেন, নিহতের পাশাপাশি আরও অনেকের শরীর বিভিন্ন মাত্রায় পুড়ে গিয়েছে।

 

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...