Saturday, June 20, 2026

মোদি রাজ্যে নাবালিকার গর্ভপাত, ভ্রূণ ফেলা হল নর্দমায়!

Date:

Share post:

গুজরাটের সুরাটে ভয়াবহ ঘটনা।আবর্জনার স্তূপে নজরে আসে নর্দমার ঠিক পাশে পড়ে রয়েছে সদ্যোজাতের অপরিণত, অসাড় মৃতদেহ। এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।শিশুটির মায়ের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরই সুরাটের অশোকনগর এলাকায় এক নাবালিকার বাড়িতে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমের সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে পড়েছিল সে। তার নাবালক প্রেমিকও পলাতক। এর পরেই গর্ভপাত করায় বছর ষোলোর ওই কিশোরী। ভ্রূণটি ফেলে দিয়ে আসে আবর্জনার স্তূপে।

গুজরাট পুলিশের ডিসিপি জানিয়েছেন, মেয়েটির মেডিক্যাল টেস্টের পর পুলিশ নিশ্চিত হয় যে কিছুদিন আগেই গর্ভপাত হয়েছে তার। জানা গিয়েছে, ৩ জানুয়ারির পর থেকে স্কুল যাওয়া বন্ধ করে দেয় নাবালিকা। ৯ জানুয়ারি বাড়িতে গর্ভপাত হয় তার। মায়ের সঙ্গে গিয়ে ভ্রূণটি ফেলে দিয়ে আসে সে। গত বছর সোশ্যাল মিডিয়াতে ১৭ বছরের এক কিশোরের সঙ্গে আলাপ হওয়ার পর তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এর ফলে সে গর্ভবতী হয়ে পড়ে। গর্ভবতী হওয়ার খবর জানতে পেরে মুম্বইয়ে পালিয়ে যায় নাবালক প্রেমিক। কিশোরের খোঁজ শুরু করেছে পুলিশ।

 

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...