Saturday, June 20, 2026

কিশোর ক্রিকেটারের রহস্যমৃত্যু ঘিরে এসএসকেএমে উত্তেজনা!

Date:

Share post:

হাসনাবাদের কিশোর ক্রিকেটারের রহস্যমৃত্যু কলকাতায়। মৃতের নাম দেব ঘোষ (Dev Ghosh)। তিনি হাসনাবাদের নপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। টালিগঞ্জ এলাকায় ক্রিকেট খেলতে আসার জন্য শনিবার ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। সাড়ে সাতটা নাগাদ সায়েন্স সিটিতে বাস থেকে নামার পর নিখোঁজ হয়ে যান। পরিবারের তরফে মিসিং ডায়েরি করা হয়। এরপর রবিবার সকালে মিনাখাঁ হাসপাতালে তাঁর সন্ধান মিলে। হাসপাতাল সূত্রে খবর শরীরে বিষক্রিয়ার কারণে ওই কিশোরের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এরপর রবিবার সকালে এগারোটা নাগাদ এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) তাঁর মৃত্যু হয়। কিশোরের রহস্য মৃত্যু ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তেজনা হাসপাতালে চত্বরেও।

কী কারণে কিশোর ক্রিকেটারের মৃত্যু হল বা তাঁর খাবারে বিষক্রিয়া হলো কী ভাবে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। শনিবার সকালে সায়েন্স সিটিতে বাস থেকে নামার পর দেবকে ৩-৪জন মিলে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তাঁরা কারা? কোন উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল? অভিযুক্তরাই কি ওই কিশোরের খাবারে কিছু মিশিয়ে দিয়েছিলেন? তাঁকে হাসপাতালেই বা ভর্তি করলেন কারা? এইসব প্রশ্নের উত্তর খুজছে পুলিশ। ইতিমধ্যেই ভবানীপুর থানায় মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...