Saturday, June 20, 2026

দু.র্ঘটনায় মৃ.ত্যু অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মানু ভাকেরের দিদা ও মামার

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মানু ভাকেরের দিদা ও মামার। পুলিশ সূত্রে খবর, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মানুর দিদা এবং মামার। একটি স্কুটিতে চেপে যাচ্ছিলেন মানুর দিদা ও মামা। রাস্তায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে স্কুটিটির। ঘটনাটি ঘটেছে হরিয়ানার দাদরিতে।

হরিয়ানা পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে দাদরির মহেন্দ্রগড় বাইপাসের উপর দুর্ঘটনাটি ঘটে। মানুর মামা এবং দিদা একটি স্কুটিতে চেপে কোথাও যাচ্ছিলেন। সেসময় বেপরোয়া একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মানুর মামা এবং দিদার। জানা যাচ্ছে, মানুর আত্মীয়দের স্কুটিটিকে একপ্রকার পিষে দেয় গাড়িটি। ঘাতক গাড়িটিকে এখনও শনাক্ত করা যায়নি। রবিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘাতক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। পুলিশ গিয়ে দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এই নিয়ে হরিয়ানা পুলিশের এক আধিকারিক সুরেশ কুমার বলেছেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। একটা গাড়ি ও একটা স্কুটিতির ধাক্কা লেগেছে। স্কুটির চালক ও আরোহীর মৃত্যু হয়েছে। গাড়ির চালকের খোঁজ চলছে।” যদিও এই বিষয়ে এখনও মানু বা তাঁর পরিবারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে গোয়া, প্রতিপক্ষকে সমীহ অস্কারের

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...