Thursday, June 4, 2026

আজ লাল-হলুদের সামনে গোয়া, প্রতিপক্ষকে সমীহ অস্কারের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ এফসি গোয়া। অ্যাওয়ে ম্যাচে নামার আগে চোট-আঘাত ও কার্ড সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। শেষ দুটো ম্যাচ হারের সুবাদে ক্লেটন সিলভাদের সুপার সিক্সে ওঠার পথটা আরও কঠিন হয়েছে। রবিবার হারের হ্যাটট্রিক এড়ানোই প্রথম কাজ হবে লাল-হলুদের।

কোচ অস্কার ব্রুজো অবশ্য ভাঙলেও মচকাচ্ছেন না। শনিবার সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘‘গোয়া অনেক পরিণত ফুটবল খেলে। তবে সুপার সিক্সের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে, আমাদের পরের তিনটে ম্যাচ জিততেই হবে। প্রথমটা কাল গোয়াকে হারিয়ে শুরু করতে চাই।” অস্কারের সংযোজন, ‘‘প্রথম ছয়ের থেকে আমরা ১০ পয়েন্ট পিছিয়ে। আবারও বলছি, সুপার সিক্সে শেষ করতে হলে, আমাদের পরের তিনটে ম্যাচ জেতা ছাড়া অন্য কোনও উপায় নেই। চোট ও কার্ড সমস্যার জন্য বেশ কয়েকজনকে এই ম্যাচে পাব না। তবে হাতে যারা রয়েছে, তাদের নিয়েই তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে।’’

১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। নতুন বিদেশি ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিসকে গোয়া ম্যাচে শুরু থেকেই খেলাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখে অস্কার বলেন, ‘‘রিচার্ড দলের সঙ্গে এখনও পর্যন্ত দুটো পুরো প্র্যাকটিস সেশন করেছে। খুব ভাল প্লেয়ার। যত দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারে, ততই ভাল।” আনোয়ার আলি, হেক্টর ইয়ুস্তেরা নেই। চোটের ধাক্কায় রক্ষণ সাজাতে হিমশিম খাচ্ছেন অস্কার। বাংলা দলের ডিফেন্ডার চাকু মান্ডি ও আদিত্য পাত্র দলের সঙ্গে গিয়েছেন। প্রয়োজনে চাকুকে গোয়ার বিরুদ্ধে খেলানোর ভাবনাও রয়েছে কোচের। রক্ষণ সামলেই ৩ পয়েন্টের জন্য ঝাঁপাতে চান অস্কার।

আরও পড়ুন- মোহনবাগানে উত্তেজনা, বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের দাবি

Related articles

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...