Friday, June 26, 2026

এখনই যুদ্ধবিরতি নয়! গাজায় হামলা থামার আগে থমকে গেলেন নেতানিয়াহু

Date:

Share post:

যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘ বৈঠকের পরে গাজার উপর হামলা থামাতে রাজি হয়েও হঠাৎ পিছিয়ে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ইজরায়েল ডিফেন্স ফোর্সের (Israel Defense Force) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল গাজার (Gaza) উপর নির্দিষ্ট লক্ষ্যে হামলা জারি রাখছে তারা। কারণ হিসাবে জানানো হয়, যতক্ষণ না পণবন্দি ইজরেলীয়দের তালিকা প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ হামলা থামাবে না ইজরায়েল (Israel)। এরপর তিন পণবন্দিকে মুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হলে শুরু হয় যুদ্ধবিরতি।

হামাসকে (Hamas) খতম করার লক্ষ্যে এগোতে আগ্রাসী হয়ে ওঠা নেতানিয়াহু যুদ্ধবিরতিতে মোটেও রাজি ছিলেন না। ইজরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ারও পরও শনিবার ইজরায়েল প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, সাময়িক যুদ্ধবিরতি হলেও তাঁর দেশ জঙ্গি নিধনে থেমে থাকবে না। ইজরায়েলের মনোভাবের জন্যই বদলেছে গাল্ফ দেশগুলির (Gulf countries) চেহারাই। সেই সঙ্গে নাম না করে হামাসের মদতদাতা যে অনেক দেশই ছিল, তাও উল্লেখ করেন তিনি।

তবে যুদ্ধবিরতি সকাল ৮.৩০ মিনিট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই পিছিয়ে গেল ইজরায়েল (Israel)। কিন্তু যুদ্ধবিরতির শর্ত ছিল আগেই হামাসের পক্ষ থেকে পণবন্দি (hostages) ইজরেলীয়দের নামের তালিকা পাঠানো হবে। কিন্তু হামাস শর্ত মানেনি। ফলে হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইডিএফ (IDF)। অন্তত ৩৩ জন ইজরেলীয় নাগরিক পণবন্দি (hostage) এখনও গাজায় (Gaza)। সেই মতো যুদ্ধবিরতিতে তাদের উদ্ধারের পরিকল্পনা ছিল নেতানিয়াহুর। তেমনটাই শর্তও ছিল। কিন্তু হামাস শর্ত মানেনি, দাবি করেই যুদ্ধবিরতি (cease fire) শুরুর পথে গেল না ইজরায়েল।

যদিও হামাসের পক্ষ থেকে দাবি করা হয় প্রযুক্তিগত সমস্যায় তালিকা পাঠানো আটকে যায়। যদিও তাদের যুক্তি মানতে নারাজ ইজরায়েল (Israel)। ইতিমধ্য়েই বুধবার যুদ্ধবিরতির সিদ্ধান্তের পর থেকে তা লাগু হওয়া পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে ১২০ জনের, দাবি হামাসের। শেষ পর্যন্ত চাপের মুখে তিন পণবন্দি (hostage) ইজরেলীয়কে মুক্ত করার প্রতিশ্রুতি দিলে রবিবারই শুরু হয় যুদ্ধবিরতি (cease fire)।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...