Friday, April 10, 2026

আচমকা গঙ্গায় ডুবতে বসল বাংলাদেশের ট্রলার! উদ্ধারে বাংলার প্রশাসন

Date:

Share post:

বাংলাদেশের ট্রলার হুগলির (Hooghly) কাছে গঙ্গায় ডুবে বিপত্তি। জাহাজের তলা ফুটো হয়ে জোয়ারের জল ঢুকে অল্প সময়ের মধ্যে অনেকখানি ডুবে যায় ট্রলারটি (troller)। দ্রুত স্থানীয় মানুষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে ট্রলারে আটকে পড়া শ্রমিক ও নাবিকদের উদ্ধার করা হয়। তারা নিরাপদে থাকলেও জাহাজের যা পরিস্থিতি তাতে তা পুরো খালি করে মেরামতির কাজ শেষ হয়ে বাংলাদেশে ফেরৎ পাঠাতে প্রায় ছয়মাস লেগে যেতে পারে বলে অনুমান স্থানীয় প্রশাসনের।

ছাই বোঝাই বাংলাদেশের মালবাহী ট্রলারটি (cargo troller) রবিবার রওনা দেয় ত্রিবেণী থেকে। বিটিপিএস থেকে ছাই (ash) বোঝাই করে ফিরছিল জাহাজটি। বাঁশবেড়িয়ার (Bansberia) কাছে আচমকাই চালক অনুভব করেন জাহাজের একটি অংশ হেলে যাচ্ছে। সেই সঙ্গে হুহু করে নিচে থেকে জল ঢুকতে শুরু করে। চালকের অনুমান, কোথাও ধাক্কা খেয়ে জাহাজে ফুটো হয়ে যাওয়ায় জল ঢুকে যায়। সেই সময় জোয়ার (high tide) থাকায় দ্রুত জাহাজটি ডুবে যেতে থাকে।

ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধার করা হয় আটকে পড়া শ্রমিকদের। বাংলার শ্রমিকদের সাহায্যে শুরু হয় জাহাজের ছাই (ash) খালি করার কাজ। পরে ভাটার সময় জল কমে যাওয়ায় জাহাজের অনেকটা ফের ভেসে ওঠায় ছাই বের করার কাজ সহজ হয়। প্রশাসনের পক্ষ থেকে যদিও প্রতিবেশী দেশের ট্রলারের (troller) উপর নজর রাখা হবে বলেই জানানো হয়েছে।

Related articles

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...