Friday, April 3, 2026

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, থানায় আত্মসমর্পণ যুবকের

Date:

Share post:

স্ত্রী অন্যের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে সন্দেহে শ্বাসরোধ করে তরুণীকে খুন আরামবাগের যুবকের। ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত স্বামী। আরামবাগ সালেপুরের দাসপাড়া এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গুণধর স্বামীর নাম রণজিৎ দাস (Ranjit Das)। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় বছর পনেরো আগে মিঠু দাস (Mithu Das) নামে এক তরুণীকে বিয়ে করেন অভিযুক্ত। তাঁদের সন্তানও রয়েছে। কিন্তু দম্পতির মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়া- অশান্তি লেগে থাকতো। তাঁদের এক সন্তান রয়েছে বলে জানা গেছে। শনিবার রাতেও তুমুল ঝামেলা হয়। এরপরই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন যুবক এবং সোজা থানায় গিয়ে পুলিশকে সবটা জানান। যুবকের ঘর থেকে মহিলার দেহ উদ্ধার করার পর রণজিতকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের মায়ের দাবি, বউমা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তা নিয়ে অশান্তি লেগেই থাকত। সেই কারণেই এই ঘটনা। খুনের নেপথ্যে শুধুই কি সন্দেহ নাকি অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...