Wednesday, April 1, 2026

সত্যি কি প্রিয়া সারোজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিঙ্কু ? মুখ খুললেন প্রিয়ার বাবা

Date:

Share post:

সম্প্রতি গুঞ্জন ছড়ায় বাগদান পর্ব সেরে ফেলেছেন রিঙ্কু সিং। পাত্রী সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। যদিও এই নিয়ে সেই নিয়ে মুখ খোলেননি রিঙ্কু বা তাঁর পরিবার। আর এবার এই নিয়ে মুখ খুললেন প্রিয়া সরোজের বাবা তুফানি সরোজ। জানালেন রিঙ্কুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁর মেয়ে প্রিয়া । তবে বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি। দিন ঠিক হবে ইংল্যান্ড সিরিজের পর।

এই মুহুর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে কলকাতায় রিঙ্কু । আর তারই ফাঁকে প্রিয়ার বাবা তুফানি সরোজ বলেন, “ শেষ বার যখন রিঙ্কুর পরিবারের সঙ্গে কথা হয়েছিল তা ইতিবাচক ছিল। ওদের বিয়ে নিয়ে কথা চলছে। প্রিয়া এবং রিঙ্কু একসঙ্গে বসিয়ে তারিখ ঠিক করা হবে। আগামী লোকসভা অধিবেশন এবং টি-২০ সিরিজ শেষ হওয়ার পর সেটা সম্ভব হবে। তখনই বিয়ের তারিখ ঠিক করা হবে।“ এরপর তিনি আরও বলেন, “ প্রিয়ার এক বন্ধুর বাবা ক্রিকেটার ছিলেন। সেই সূত্রেই রিঙ্কু এবং প্রিয়ার দেখা হয়। অনেক দিন ধরেই ওরা একে অপরকে চেনে। “

সম্প্রতি গুঞ্জন ছড়ায় বাগদান পর্ব সেরে ফেলেছেন রিঙ্কু সিং। পাত্রী প্রিয়া। তবে সেই নিয়ে মুখ খোলেননি রিঙ্কু-প্রিয়া।

আরও পড়ুন- এবার কি ঘোরোয়া ক্রিকেটে সিরাজ ? এল বড় আপডেট

Related articles

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...