Friday, April 3, 2026

বিদেশ সফরে পরিবারের বিধিনিষেধ নিয়ে এবার মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে হারের পর একের পর এক কড়া সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সুত্রের খবর, ভারতীয় টিমের জন্য দশ দফা শাসনবিধি জারি করে বিসিসিআই। যে শাসনবিধির আওতায় বিদেশ সফর চলাকালীন ক্রিকেটারদের স্ত্রী-পরিবারের লোকজনের দীর্ঘমেয়াদি থাকার উপর ‘নিষেধাজ্ঞা’কেও রাখা হয়েছে। শোনা যাচ্ছে, এই নিয়েমে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেটাররা। আর সূত্রের খবর, খোদ অধিনায়ক রোহিত শর্মাও এই নিয়ে অসন্তুষ্ট। তিনি নাকি বোর্ড কর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলতে চান।

গতকাল সাংবাদিক সম্মেলনে জাতীয় নির্বাচক অজিত আগারকারকে পাশে বসিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তখনই দশ দফা শাসনবিধি নিয়ে বলতে শোনা যায় রোহিতকে। যদিও সাংবাদিক সম্মেলনে তিনি কিছু বলেননি। রোহিত আগারকে বলেন, “ এবার আমাকে বসতে হবে বোর্ড সচিবের সঙ্গে। পরিবারের ব‌্যাপারটা নিয়ে। সবাই আমাকেই বলছে বোর্ড সচিবের সঙ্গে এই পরিবারের ব‌্যাপারটা নিয়ে বসতে।“ গোটা কথপোকথন মাইক্রোফোনে ধরা পড়ে। যদিও সাংবাদিকরা জিজ্ঞাসা করলে রোহিত এই নিয়ে বলেন, ‘‘কারা আপনাদের এই নিয়ম নিয়ে বলল? বোর্ড কি সরকারি ভাবে কিছু বলেছে? সরকারি ভাবে কিছু আগে আসতে দিন।“

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর , টিম নিয়ে কাটাছেড়ায় বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে দশ দফা শাসনবিধি জারি করে। যদিও এই নিয়ে সরকারিভাবে কিছু জানান হয়নি। কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকে মিডিয়ায় সেই শাসনবিধি ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- দু.র্ঘটনায় মৃ.ত্যু অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মানু ভাকেরের দিদা ও মামার

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...