Sunday, June 14, 2026

বৈদিক রীতিতে বিয়ে করবেন শ্বেতা-রুবেল, সাজ থেকে মেনু সবেতেই ভরপুর বাঙালিয়ানা

Date:

Share post:

হাতে আর বেশি সময় নেই, টেলিপাড়ার দুই নায়ক – নায়িকা রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের (Rubel Das & Sweta Bhattacharya) শুভ পরিণয়ে ঝলমল করে উঠতে চলেছে রবিবাসরীয় সন্ধ্যা। সকাল থেকেই বিয়ে বাড়িতে চূড়ান্ত ব্যস্ততা। আর চার পাঁচটা সেলিব্রেটি বিয়ের মতো এলাহী আয়োজন হলেও নিয়মের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন তারকা জুটি। শোনা যাচ্ছে বৈদিক রীতি মেনে বিয়ে করবেন যুগলে। থাকবে না কোন কন্যাদান পর্ব। বরের কপালে সাম্যের সিঁদুর ছুঁইয়ে দেবেন শ্বেতা। তাঁদের বিয়ের পৌরহিত্য করবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক (Nandini Bhowmik)।

সাজ থেকে মেনু, শ্বেতার বিয়েতে প্রাধান্য পাবে বাঙালিয়ানা। রবিবার বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস ভাড়া নিয়েছে অভিনেত্রীর পরিবার। আইবুড়ো ভাতের পর ইতিমধ্যেই সামনে এসেছে কনের মেহেন্দির ছবি। সবুজ শাড়িতে সেজে দু’হাত ভরে মেহেন্দিতে রুবেলের নামের পরিবর্তে বর কনের ছবি আঁকিয়েছেন ‘প্রজাপতি’ অভিনেত্রী। সন্ধ্যায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শ্বেতা ভট্টাচার্য – রুবেল দাস।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...