Friday, April 3, 2026

যে যতই বড় হোক, কঠোর পদক্ষেপ করা হবে: দুলাল-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অনেক কথা আমার কানে এসেছে, সব তদন্ত করা হবে। যে যত বড়ই হোক না কেন, কঠোর পদক্ষেপ কড়া হবে। ডিজি এবং এসপি-র সঙ্গে কথা বলেছি। সোমবার মালদহে (Maldah) নিহত নেতা দুলাল সরকারের (Dulal Sarkar) বাড়ি গিয়ে তাঁর স্ত্রী চৈতালীর সঙ্গে কথা বলার পর এই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, বাবলার অসম্পূর্ণ কাজ সামলাবেন স্ত্রী চৈতালী।

এদিন মুর্শিদাবাদে প্রশাসনিক সভা সেরে মালদহ পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি যান নিহত নেতার বাড়ি। বাবলার স্ত্রী চৈতালী সরকারের (Chaitali Sarkar) সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন। এদিন বিকেল চারটের কিছু আগে মুখ্যমন্ত্রীর কনভয় ওই বাড়ির সামনে এসে থামে। মুখ্যমন্ত্রী নেমে বাড়ির ভিতর ঢুকে যান। বিকেল সাড়ে চারটের পর মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে আসেন। জানান, দুলালের অসম্পূর্ণ কাজ চৈতালী করবেন। দুলাল পরিচিত। নিরলস কর্মী ছিলেন। তিনি প্রথম থেকেই জনপ্রিয় ছিলেন।

আরও খবর: টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান, দুয়ারে সরকার নিয়ে কড়া নির্দেশ মমতার

এদিন মালদহের রাজনীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জেলার রাজনীতিতে ‘রহস্যের’ ইঙ্গত দিয়ে মমতা বলেন, “সাংসদ-বিধায়ক আমরা পাই না। কিন্তু পুরভোটে আমাদের কেউ কেউ জিতে যায়। পুরসভা পাই আমরা। রহস্যটা কী? অনেক রকম খেলা চলে। এই রহস্যটা ভেদ করতে হবে।“

মুখ্যমন্ত্রী বাড়িতে এসেছিলেন আসা প্রসঙ্গে চৈতালী (Chaitali Sarkar) বলেন, “ওনার প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এই দিনটির অপেক্ষায় ছিলাম। যা বলার মুখ্যমন্ত্রীকে বলেছি। উনি আমার কথা শুনেছেন।“

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...