Wednesday, June 24, 2026

চুরি-ছিনতাইয়ে অভিযুক্ত অভিবাসীদের ধরপাকড়ে নতুন আইন আনছে আমেরিকা !

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় । আর শুরুতেই নজর অভিবাসীদের উপর। চুরি-ছিনতাইয়ে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের ধরপাকড় করতে নতুন আইন আনতে চলেছে আমেরিকা। ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার সেনেটে এই সংক্রান্ত বিল পাস হয়েছে। জানা গিয়েছে , এই বিলটি আইনে পরিণত হলে অভিযুক্ত অভিবাসীদের আটক করতে পারবে আমেরিকার অভিবাসন সংক্রান্ত সংস্থা ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম্স এনফোর্সমেন্ট’।

প্রসঙ্গত, সেনেটে ৬৪-৩৫ ভোটে পাস হয়েছে বিলটি। ১২ জন ডেমোক্র্যাটও সেনেটে বিলটিকে সমর্থন জানিয়েছেন। এ বার বিলটি যাবে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেসেন্টেটিভসে। সেখানেও বিলটি সহজেই পাস হয়ে যাওয়ার কথা। দুই কক্ষে বিলটি পাস হওয়ার পর ট্রাম্পের সই মিললেই তা আইনে পরিণত হয়ে যাবে।
নিশ্চয়ই ভাবছেন কী আছে এই বিলে?
এই বিল অনুসারে, চুরি, ছিনতাই, লুটপাট বা দোকান থেকে জিনিসপত্র হাতানোর মতো ঘটনায় অভিযুক্ত অভিবাসীদের আটক করা যাবে। অভিবাসন আইন প্রয়োগে কোনও প্রদেশের প্রশাসন ব্যর্থ হচ্ছে বলে মনে করলে সেই প্রদেশের অ্যাটর্নি জেনারেলেরা সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন।আমেরিকার অভিবাসন নীতিতে পরিবর্তন আনার বিষয়ে দীর্ঘদিন ধরেই ইঙ্গিত দিয়ে যাচ্ছেন ট্রাম্প। গত বছরের নির্বাচনী প্রচারেও এ বিষয়ে জোর দিয়েছেন তিনি।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...