Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২০২৫ মেগা নিলামের আগে শ্রেয়স আইয়রকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে পাঞ্জাব কিংস কেনে শ্রেয়স আইয়রকে। পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন তিনি। আর এরই ফাঁকে নিজের পুরোন দল কেকেআর নিয়ে মুখ খুললেন নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। জানালেন, তাঁকে ধরে রাখার তেমন চেষ্টাই করেননি কেকেআর কর্তৃপক্ষ।

২) ফের ক্রীড়া জগৎ-এ শোকের ছাঁয়া। প্রয়াত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ঋষি কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৯ বছর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ঋষি কাপুর। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিল্লির এক হাসপাতালে মৃত্যু হয় মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলারের। ঋষি কাপুরের মৃত্যুতে শোকের ছাঁয়া কলকাতা ময়দানে।

৩) জল্পনার অবসান। আইপিএলে লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক হলেন ঋষভ পন্ত। কলকাতায় পন্থকে পাশে বসিয়ে ঘোষণা দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। পন্থের হাতে ১৭ নম্বর জার্সি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন দলের মেন্টর জাহির খান । নতুন দায়িত্ব উচ্ছ্বসিত পন্থ। জানালেন আগামী লক্ষ্য।

৪) আইএসএল-এ ফের হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল এফসির। অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে ১-০ গোলে হারের অস্কার ব্রুজোর দল। আর এফসি গোয়ার কাছে রবিবার হারার পর সেরা ছয়ে ওঠার আশা যে কার্যত শেষ, তা বুঝেই গিয়েছেন লাল-হলুদ কোচ।

৫) থানের হাসপাতালে জন্মদিন পালন করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। শারীরিক অসুস্থতার কারণে গত মাসে থানের এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাম্বলি। তবে সুথ হয়ে এখন বাড়ি ফিরেছেন কাম্বলি। তবে বাড়ি ফিরলেও, হাসপাতালের নার্স-ডাক্তরদের ভুলতে পারেননি তিনি। তাই নিজের ৫৩ তম জন্মদিন পালন করলেন থানের হাসপাতালে। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...