Monday, March 30, 2026

খাদ্যসুরক্ষা দফতর অভিযান দিঘায়! বিধি লঙ্ঘন করা ২৪টি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা

Date:

Share post:

সৈকত শহর দিঘায় খাদ্যসুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ ঘিরে তোলপাড় পর্যটন কেন্দ্র। দিঘায় খাদ্যসুরক্ষা দফতর অভিযান চালিয়ে নামীদামি একাধিক হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নিল। গত বেশ কয়েকদিন ধরে এই নিয়ে অভিযোগ আসছিল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা খাদ্য সুরক্ষা দফতরে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্নার নেতৃত্বে বিশেষ অভিযান চলে হোটেলগুলিতে। সেখানেই কার্যত চক্ষু চড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের। ২৫টি হোটেলে অভিযান চালিয়ে ২৪টির বিরুদ্ধেই স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নিয়েছে দফতর।

জানা যায়, এই হোটেলগুলিতে ফেসাইয়ের কোনও ছাড়পত্র নেই। এমনকি কেমিক্যাল মেশানো খাবার বিক্রি করা হত। রং মিশিয়ে দৃষ্টিনন্দন বানিয়ে পর্যটকদের খাবার বিক্রি করত হোটেলগুলি। বহুদিনের বাসি ও পচা মাছমাংস বিক্রি করারও অভিযোগ উঠেছে। অভিযান চালিয়ে বাসি সমস্ত খাদ্যসামগ্রী নষ্ট করে দেন আধিকারিকরা। এছাড়াও ফেসাইয়ের লাইসেন্স না নেওয়ায় ২৪টি হোটেলকে নোটিশ ধরানো হয়।

আরও পড়ুন- CBI তদন্তে সন্তুষ্ট নয়: সুপ্রিম কোর্টে আর জি করের মৃতার পরিবার, বুধে শুনানি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...