Friday, April 3, 2026

জিনাতের খোঁজেই বাংলায়! না পেয়ে ফিরে গেল রয়্যাল বেঙ্গল টাইগার

Date:

Share post:

জিনাতের খোঁজেই বান্দোয়ানের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার! টানা ৮ দিন ধরে বাঘটিকে ধাওয়া করা বনকর্মীরাই এই কথা মনে করছেন। ৮ দিন ধরে পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে ঘুরে বেরাচ্ছিল সে। বাঘকে ধরতে নানা ফাঁদ পেতেছিলেন বনকর্মীরা। তবে সোমবার বনকর্মীরা খবর পান ওই বাঘ ফিরে গিয়েছে ঝাড়খণ্ডে।

ঘাঁটিকুলির জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখে খানিকটা নিশ্চিত হয়েছেন বনকর্মীরা। তবে এখনই নজরদারি সরাতে রাজি নয় বন দফতর। বাঘটি ফের পুরুলিয়ায় ফিরছে কি না, তা দেখার জন্য আগামী ২ দিন পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে মোতায়েন থাকছেন বনকর্মীরা।

মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার বলেন,”বাঘেদের মনস্তত্ব বোঝা কঠিন। সে কাউকে খুঁজে বেড়াচ্ছে কি না, তা বলা সম্ভব নয়। তবে এটা ঠিক যে এই বাঘটি আগের বাঘিনির পথ ধরেই এসেছে। তাই অনেকেই মনে করছেন সে বাঘিনী জিনাতকে খুঁজছে।”

আরও পড়ুন- বেআইনি কয়লা তোলার জের: আসানসোলে পাইপলাইনের মাটি কাটতেই ধসে মৃত ৩

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...