Sunday, June 21, 2026

মালদহে পরিষেবা প্রদান অনুষ্ঠানে নজর কাড়লেন ‘মানবিক’ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মালদহবাসীর মন জয় করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরিষেবা প্রদান অনুষ্ঠানেও সকলের নজর কাড়লেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর মানবিক রূপ দেখল মালদহবাসী।

মঙ্গলবার মালদহে পরিষেবা প্রদানের অনুষ্ঠানে এক ছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। হঠাৎই মুখ্যমন্ত্রী সেই সাইকেল মঞ্চের মধ্যে হাঁটিয়ে নিয়ে যান। খুশি হয় ছাত্রীটি। মুখ্যমন্ত্রী ছাত্রীটির মাথায় হাত বুলিয়ে আশীর্বাদও করেন। পাশাপাশি, এক বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে হুইলচেয়ার প্রদান করে তাকে তিনি মঞ্চের এপার থেকে ওপার নিয়ে যান। মুখ্যমন্ত্রীর এই মানবিকতা দেখে তখন চোখে জল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির।

আবার ভাতা প্রদানের সময় এক মহিলার কোল থেকে বাচ্চা কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। ছোট্ট শিশুটিকে আদর করেন। খেলনা পুতুলও তিনি শিশুটির হাতে তুলে দেন। এদিকে আবার রূপশ্রী প্রকল্পের চেক প্রদানের সময় এক যুবতীকে বেনারসি শাড়ি জড়িয়ে দেন। মাথায় হাত দিয়ে বৈবাহিক জীবনের জন্য অগ্রিম শুভেচ্ছা জানান। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মানবিক চেহারা আবার দেখল মালদহের মানুষ।

আরও পড়ুন- ফের প্রচারে গৌতম আদানি, এবার মহাকুম্ভে ‘স্নান’ সেরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...