Sunday, June 21, 2026

ফের আটকে গেল মোহনবাগান, চেন্নাইয়ানের সঙ্গে গোলশূন্য ড্র বাগানের

Date:

Share post:

অ্যাওয়ে ম্যাচে ফের আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন চেন্নাইয়ান এফসির সঙ্গে করল গোল শূন্য ড্র। আগের ম্যাচে জোসে মোলিনার দল পয়েন্ট খুইয়েছিল জামশেদপুরের বিরুদ্ধে। আর মঙ্গলবার সবুজ-মেরুন শিবির পয়েন্ট খোয়াল ১০ নম্বরে থাকা চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে। ম্যাচ ড্র এর ফলে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রইল সবুজ-মেরুন।

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় মোহনবাগান। তবে চেন্নাইয়ানের ডিফেন্সের দূর্গ যেন কিছুতেই ভাঙতে পারছিলেন না পেত্রাতোস, মনবীর সিংরা। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ পায় চেন্নাই। মোহনবাগান যেমন গোলের মুখে সুযোগ হাতছাড়া করেছে, ঠিক একই গল্প চেন্নাইয়ান শিবিরে। পালটা আক্রমণ চালায় মোহনবাগান। তবে প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ হয় মোলিনার দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলে চেন্নাইয়ান। বাগানের আক্রমণের ছন্দ নষ্ট করে চেন্নাই। রক্ষণে লোক বাড়ান কোচ কয়েল। যার ফলে বাধ্য হয়ে জেসন কামিংসকেও নামিয়ে দেন বাগান কোচ। তবে তাতে লাভের লাভ কিছু হয়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই শেষ ম্যাচ। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোলিনার দল।

আরও পড়ুন- আলকারাজ কে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জোকোভিচ

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...